Header Ads

aa2
  • বাড়ির কাজ

    কবিতা

    পান সুপাড়ি

    - সাগর আল হেলাল

     


    পান খেতে সুপাড়ি লাগে
    হয় যদি তা কাঁচা,
    বুড়ো হলে কিচ্ছু না থাক
    পান খেয়ে যায় বাঁচা।

    পানেতে কেউ জর্দা খোঁজে
    কেউ খোঁজে তার জাতি,
    পানে চলে শতো মশলা
    শুকনা, ভেজা পাতি।

    পান খাওয়া ঠোঁট দেখতে দারুণ
    হয় যদি ফের নারী,
    হুকুম পেলে হাজার জনে
    করবে কাড়াকাড়ি।

    পানের সাথে প্রাণের জোড়া
    সবাই মনে রেখো,
    যদি কোনো সন্দেহ হয়
    একবার খেয়ে দেখো।
    -
    ২৬.০২.২০২২

    No comments

    5

    Post Bottom Ad

    aa2